সন্ধ্যার সুরে রবীন্দ্রনাথ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ সন্ধ্যায় রবীন্দ্রনাথের গান শোনাবেন ইমতিয়াজ আহমদ ও লাইসা আহমদ লিসা। ছায়ানট মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ছয়টায় ‘সন্ধ্যার সুরে রবীন্দ্রনাথ’ নামের এই অনুষ্ঠানটির আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন ‘পঞ্চভাস্কর’। এই দুই শিল্পীর সঙ্গে সরোদ বাজাবেন শাহাদত হোসেন খান ও তবলায় থাকবেন ইউসুফ আলী খান। অনুষ্ঠানটি উপভোগ করতে যেতে পারেন যে কেউ।