সফদার হাসমিকে স্মরণ করে আজ জাতীয় পথনাটক দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে আজ পালন করা হচ্ছে জাতীয় পথনাটক দিবস। পথনাটক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব সফদার হাসমির জন্মদিন উপলক্ষে ২২ বছর ধরে এ দিবসটি উদ্যাপন করা হয়। সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আমৃত্যু লড়াই করে গেছেন ভারতের এই প্রখ্যাত বামপন্থী লেখক, নাট্যকার, গীতিকার, পরিচালক এবং অভিনেতা সফদার হাসমি। দিবসটি উপলক্ষে কলকাতার মোহরকুঞ্জে আয়োজন করা হয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পথনাটকের প্রদর্শনী। এতে অংশ নেবে ভারতীয় গণনাট্য সংঘ, ভারতীয় গণসংস্কৃতি সংঘ, জনবাদী লেখক সংঘ, প্রগতি লেখক সংঘ এবং পশ্চিমবঙ্গ আদিবাসী লোকশিল্পী সংঘ।