সফল ভারতীয় নারীর তালিকা-শীর্ষে ঐশ্বরিয়া

সফল ভারতীয় নারীর তালিকায় শীর্ষস্থান দখল করেছেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউডের অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন।
সফল ভারতীয় নারী হিসেবে গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে এমন ২০ জন নারীর তালিকা প্রকাশ করা হয়েছে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে বিদ্যা বালান ও সোনিয়া গান্ধী।
দুই মাস ধরে নানা তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে এমন ২০ জন সফল ভারতীয় নারীর তালিকা প্রস্তুত করেছে গুগল ট্রেন্ডস। তালিকায় সেরা দশের মধ্যে ঠাঁই পেয়েছেন সাবেক আইপিএস (ইন্ডিয়ান পুলিশ সার্ভিস) কর্মকর্তা ও সমাজকর্মী কিরণ বেদি। এক খবরে এ তথ্য জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।
তালিকায় ঠাঁই পাওয়া অন্যদের মধ্যে রয়েছেন খেলোয়াড় শায়না নেহাল, মুষ্টিযোদ্ধা মেরি কম, লেখিকা অরুন্ধতী রায় ও শোভা দে, রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায়, জে জয় ললিতা, সুষমা স্বরাজ, ডিজাইনার ঋতু কুমার, নিতু লুল্লা, অভিনেত্রী শাবানা আজমি, নির্মাতা মীরা নায়ার, প্রযোজক একতা কাপুর প্রমুখ।