সফলভাবে শেষ হলো যাত্রা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ১৩ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত আয়োজন করা হয়েছিল যাত্রা উৎসবের। উৎসবের প্রতিটি দিনই ছিল দর্শকদের বেশ ভিড়। সংলাপপ্রধান আর গীতিনাট্যগোছের পালায় সাজানো ছিল এবারের উৎসব। দেশের বিভিন্ন জেলার ১৪টি দল পালা পরিবেশন করে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের সহকারী পরিচালক চাকলাদার মোস্তফা আল মাস্উদ জানান, ২০১২ সালে যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা পাসের পর ২০১৩ থেকে নিবন্ধন প্রদানের লক্ষ্যে যাত্রা উৎসব করে আসছে শিল্পকলা একাডেমি। এটি ছিল তারই ধারাবাহিকতায় অষ্টম উৎসব।
উল্লেখ্য, আগের ৭টি উৎসবের মাধ্যমে ৮৮টি দল নিবন্ধনপ্রাপ্ত হয়েছে। এ ছাড়া উৎসব চলাকালে শিল্পকলা একাডেমি যাত্রাবিষয়ক একটি কর্মশালার আয়োজন করে। সারা দেশের শতাধিক যাত্রাশিল্পীর সঙ্গে ঢাকার নাট্যকর্মীরাও তাতে অংশ নেন। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা পাঁচটি জনপ্রিয় যাত্রা পালার অংশবিশেষ পরিবেশন করেন।