সফিউদ্দীন আহমেদ আমাদের জীবনের পাথেয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সফিউদ্দীন স্যারের দীর্ঘ জীবন থেকে আমরা শুধু তাঁর স্মৃতি সংগ্রহ করতে পেরেছি। তিনি অনেক বিষয় রেখে গেছেন, তবে আমরা তাঁর সব নিতে পারিনি। তিনি যত কিছু রেখে গেছেন সবই আমাদের জীবনের পাথেয়। শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের স্মারক বক্তৃতায় এসব কথা বলেন শিল্পী রফিকুন নবী।
গতকাল শনিবার বিকেলে বেঙ্গল ফাউন্ডেশন শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের জন্মদিন (২৩ জুন) উপলক্ষে এই বক্তৃতার আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে সফিউদ্দীন আহমেদের জীবনের কার্যক্রম নিয়ে বেঙ্গল ফাউন্ডেশনের নির্মিত একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।
শিল্পী রফিকুন নবীর বক্তৃতার ওপর আলোচনা করেন শিল্প-সমালোচক ও লেখক আবুল মনসুর। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের ও মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।