সফিউদ্দীন আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে শিল্পী আহমেদ নাজিরের সাম্প্রতিক কিছু ছাপচিত্র এবং ত্রিশ ও চল্লিশের দশকের খ্যাতনামা শিল্পীদের কিছু চিত্রকলা নিয়ে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীটি সফিউদ্দীন আহমেদ এবং তাঁর শিক্ষক ও বন্ধুদের উৎসর্গ করা হয়েছে।
আজ সন্ধ্যা ছয়টায় গ্যালারি চিত্রকে যৌথভাবে প্রদর্শনীর শুভ উদ্বোধন করবেন শিল্পী কাইয়ুম চৌধুরী ও শিল্পী রফিকুন নবী। অধ্যাপক সৈয়দ আজিজুল থাকবেন বিশেষ অতিথি। সভাপতিত্ব করবেন কালি ও কলম সম্পাদক আবুল হাসনাত। চলবে ৫ জুলাই পর্যন্ত।