প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। তিনি তাঁর সৃজনশক্তি, উৎকর্ষ ও পরিশীলিত বোধ এবং শিল্পমনীষায় দেশের চিত্রকলা অঙ্গনকে সমৃদ্ধ করেছেন। বাংলাদেশের ছাপাই ছবির ক্ষেত্রে তিনি ছিলেন পথিকৃৎ।
আজ সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি কমপ্লেক্সের পাশে তাঁর সমাধিতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে প্রতিষ্ঠান ও শিল্পীদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হবে।