সব নৃত্যশিল্পীকে শুভেচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিনু হক। বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার প্রেসিডেন্ট। স্বনামধন্য নৃত্য পরিচালক। আজ আন্তর্জাতিক নৃত্য দিবসে প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিয়েছেন নানা উদ্যোগ।আন্তর্জাতিক নৃত্য দিবসে আমাদের আয়োজন...সবার আগে দেশের ও দেশের বাইরের সব নৃত্যশিল্পীকে শুভেচ্ছা। আমরা সবাই মর্মাহত। সাভারে ভবনধসে যেসব মানুষ আহত ও নিহত হয়েছেন, তাঁদের ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এ কারণে এবারের আয়োজন অনেকটাই সংক্ষিপ্ত করেছি আমরা। শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করছি না। তবে সেমিনার ও আজীবন সম্মাননার আয়োজন করা হবে। এ ছাড়া সাভার-বিপর্যয়ের জন্য তহবিলও গঠন করছি।আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নৃত্য তুলে ধরার জন্য যা করছি...১৯৯১ সাল থেকে আন্তর্জাতিক নৃত্য দিবসে নানা আয়োজন করছি আমরা। সারা দেশের জেলায় জেলায় এই দিনে নানা উদ্যোগ নেওয়া হয়। আমরা চেয়েছি, পয়লা বৈশাখের মতো এই আয়োজনও যেন সর্বজনীন হয়ে ওঠে এবং তা হয়েছেও। সারা দেশের অনেক নৃত্যশিল্পী এখানে যোগ দেন। এসব আয়োজনের মাধ্যমেই আমরা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নৃত্যকে এগিয়ে নিতে চাই।সারা বছর আমরা যা যা করি...প্রায় ১২ মাসই নানা আয়োজন থাকে আমাদের। জেলায় জেলায় নৃত্য পরিবেশনা, নাচ নিয়ে কর্মশালা ও সেমিনার করা হয়। নাচের ওপর বৃত্তির ব্যবস্থাও করছি আমরা। প্রতিবন্ধী ও অসচ্ছল পরিবারের শিশুদেরও নাচ শেখানো হয়। এ ছাড়া শিগগিরই হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে নৃত্যবিষয়ক একটি বিভাগ খোলা হবে; এর পেছনে আমাদের একান্ত আগ্রহ ও কর্মতৎপরতা উল্লেখযোগ্য।আমাদের পরিকল্পনা...সারা দেশে নৃত্যকে ছড়িয়ে দেওয়া। এ ক্ষেত্রে আমরা অনেকটাই সফল। এখন অনেক ভালো ভালো নৃত্যশিল্পী আছেন আমাদের দেশে; বিশেষ করে তরুণেরা তো খুবই ভালো করছেন। জেলায় জেলায় যদি আমরা এই কর্মতৎপরতা চালিয়ে যেতে পারি, তাহলে সুস্থ বিনোদন ও সাংস্কৃতিক চর্চা আরও বিকশিত হবে। আমরা চাই শুদ্ধ নৃত্য করতে।নৃত্যের ভাষা তো আন্তর্জাতিক, এই ভাষায় যা বলতে চাই আমরা...সারা পৃথিবী এখন অস্থির। আমরা নৃত্যের ভাষায় শান্তি চাই।আমার স্বপ্ন...আমাদের শিক্ষাব্যবস্থায় নৃত্যকে যুক্ত করতে চাই। মাহফুজ রহমান