সব পথ মিলেছে ছেঁউড়িয়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশ থেকে আসছে মানুষ। কেউ একা, কেউ সবান্ধব, কেউ সপরিবারে। কুষ্টিয়া শহর হয়ে মানুষ রিকশা, ভ্যানযোগে ছুটেছে সাঁইজির মাজারে। অনেকের কণ্ঠে তাঁর গান।গতকাল শনিবার কুষ্টিয়ায় শুরু হয়েছে বাউলসম্রাট ফকির লালন শাহের ১২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠান। সে উপলক্ষেই এ দৃশ্যের অবতারণা।সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় লালন একাডেমির এ আয়োজনের উদ্বোধন করেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। মরা কালিন্দী নদীর পাশে উন্মুক্ত লালন মঞ্চে গান পরিবেশন করেন লালন একাডেমির শিল্পীরা। দেশের বিভিন্ন জায়গা থেকে আসা শিল্পীরাও গান গেয়ে শোনান। গতকাল লালনের মাজারে গিয়ে দেখা যায়, মাজারসংলগ্ন কয়েক কিলোমিটার এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ। মাজার চত্বরের সামনের খোলা ময়দানে জমে উঠেছে হস্তশিল্প সামগ্রীর মেলা।লালন একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক আবদুল মান্নানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমির সাধারণ সম্পাদক তাইজাল আলী খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সাংসদ সুলতানা তরুণ, পুলিশ সুপার শাহাবুদ্দিন খান, উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ প্রমুখ। প্রধান আলোচক ছিলেন ম মনিরউজ্জামান।আগামী বুধবার মধ্যরাতে পাঁচ দিনের এ অনুষ্ঠান শেষ হবে।