এনটিভিতে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক চৌধুরী ভিলা। নাটকটি লিখেছেন মশিউল আলম এবং পরিচালনা করছেন হিমেল আশরাফ। এতে অভিনয় করছেন ভাবনা। গতকাল বিকেলে তাঁর সঙ্গে যখন কথা হলো, জানা গেল তিনি তখন উত্তরা থেকে বাসায় ফিরছেন।হঠাৎ বিকেলেই বাসায় ফিরছেন?উত্তরায় সকাল থেকে রায়হান খানের ওয়ান মিলিয়ন ডলার নাটকের শুটিং করেছি। রাতে যাব খুলনায়। সেখানে ইশতিয়াক রুমেলের নতুন একটি নাটকের কাজ করব। নাম লোকেশন। তিন দিন পর ঢাকায় ফিরব। এরপর চলে যাব নেপালে। সেখানে সকাল আহমেদের একটি ধারাবাহিকের কাজ করব।আজ উত্তরা, কাল খুলনা, তিন দিন পর যাবেন নেপাল। তাহলে পড়াশোনার কী হবে?আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যের ছাত্রী। পড়াশোনার ক্ষতি তো হচ্ছেই। জানি না, কীভাবে পড়াশোনা শেষ করব। কারণ, এখন নাটকের কাজ আমার কাছে বেশি গুরুত্ব পাচ্ছে। ‘চৌধুরী ভিলা’ নাটকে কাজের কী খবর?ভালো। এই নাটকে আমার সঙ্গে একজন শিল্পপতির বিয়ে হয়। অসম বয়সের বিয়ে। তা নিয়ে মানসিক অশান্তির মধ্যে আছি। সম্প্রতি আপনার বিরুদ্ধে শুটিংয়ের শিডিউল ফাঁসানোর অভিযোগ উঠেছে।এটা একেবারেই অসত্য অভিযোগ। যিনি আমার বিরুদ্ধে এ অভিযোগ করেছেন, তাঁকে কোনো শিডিউল দিইনি। আর আমি নাটকের সেটে নির্ধারিত সময়ের আগেই পৌঁছে যাওয়ার চেষ্টা করি। তা নির্মাতাদের সঙ্গে কথা বললেই জানতে পারবেন।আপনার শুরু হয়েছিল মডেলিং দিয়ে। এখন মডেলিংয়ের কী খবর?এখন আমি ব্যস্ত নাটক নিয়ে। একসময় নাচ শিখেছি। শাস্ত্রীয় নাচের কোর্স করেছি বুলবুল ললিতকলা একাডেমি থেকে। ব্যক্তিগতভাবে ভরতনাট্যম শিখেছি বেনজির সালামের কাছে আর কত্থক শিখেছি শিবলী মহম্মদের কাছে। কিন্তু নাটকের জন্য নাচেও সময় দিতে পারছি না।