সব মেয়েই এমন ভাগ্যবতী নয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট্ট শহর থেকে বলিউড জয় করা, তারপর সংগীতের আন্তর্জাতিক অঙ্গনেও ঠাঁই করে নেওয়া—প্রিয়াঙ্কা চোপড়ার জীবন নিয়েই তো চলচ্চিত্র হতে পারে। ছোট শহরের মধ্যবিত্ত পরিবারের মেয়ে হয়েও নিজের জীবনটা নিজের মতো করে সাজাতে পারে, সত্যি করে তুলতে পারে তার স্বপ্নগুলো—তার উদাহরণ তো প্রিয়াঙ্কা নিজেই। তবে তিনি এটাও মানেন, সব মেয়েই তাঁর মতো এমন সুযোগ পায় না। বললেন, ‘আমি খুব ভাগ্যবতী...সব মেয়েই আমার মতো ভাগ্যবতী নয়।’
নারীদের ক্ষমতায়ন নিয়ে কাজ করছেন তিনি। আর সুযোগ পেলে যে মেয়েরা সবকিছুই করে দেখাতে পারে, সেটাই বলতে চেয়েছেন প্রিয়াঙ্কা। তিনি আরও বলেছেন, ‘সংসারে কিংবা পরিবারে কিছু মেয়ের কোনো কথা বলার বা মত দেওয়ারই অধিকার থাকে না। তারা ভবিষ্যতে কী করবে, সেই সিদ্ধান্তও নিতে পারে না। আমাদের দেশের এই চিত্রটার পরিবর্তন হওয়া দরকার।’ আইএএনএস।