সবকিছু ঝুলে আছে ঝুলন্ত বাবুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ রাত সাড়ে নয়টায় এটিএন বাংলায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক ঝুলন্ত বাবুরার তৃতীয় পর্ব। অয়ন চৌধুরীর লেখা নাটকটি পরিচালনা করেছেন কবীর বাবু। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। আজকের কথোপকথন তাঁর সঙ্গে।ঝুলন্ত বাবুরা নাটকে ঝুলন্ত বিষয়টি আসলে কী?বাবু অস্থির প্রকৃতির এক তরুণ চরিত্র। দুবার বিএ পরীক্ষা দিয়ে অকৃতকার্য সে, তৃতীয়বারে পেয়েছে রেফার্ড দেওয়ার সুযোগ। চাকরি ঝুলে আছে, ঝুলে আছে প্রেম। এই হলো ঝুলন্ত বাবু। বেশ মজার একটি নাটক। এতে অভিনয় করেছিলাম এক থেকে দেড় বছর আগে! ঝুলন্ত নাটক বলতে পারেন এটাকে।কদিন আগেই যুক্তরাষ্ট্র ঘুরে এলেন...ঢালিউড অ্যাওয়ার্ডের জন্য গিয়েছিলাম। দিন ১৫ থেকেছি। সেখানে বৃন্দাবন দাসের লেখা ১৫ মিনিটের একটা নাটকও করেছি মঞ্চে। সহশিল্পী ছিলেন শাহনাজ খুশী। আমরা দুজনই ছিলাম নাটকের পাত্রপাত্রী। প্রথম ৭০ ভাগ ছিল খুবই মজার, তার পরের অংশে ছিল দেশ ও আমাদের সমসাময়িক বিষয় নিয়ে সিরিয়াস কিছু বিষয়। দর্শকের কাছ থেকে বেশ ভালো সাড়া পেয়েছিলাম। ঈদের নাটক নিয়ে ব্যস্ততা কেমন?যুক্তরাষ্ট্র থেকে ফিরে কদিন বিশ্রামে ছিলাম। অন্যান্য বারের তুলনায় কম কাজ করছি এবার। বেছে বেছে কাজ হাতে নিয়েছি। চাইছি মানসম্পন্ন কাজ করতে। গিয়াস উদ্দীন সেলিম, এজাজ মুন্না ও সাঈদ চন্দনের কাজগুলো করছি। মোটমাট পাঁচ-ছয়টি কাজ করেছি।গান করছেন না?ইফতেখার আহমেদ ফাহমির আমাদের গল্প নাটকটিতে রবীন্দ্রনাথের ‘পুরনো সে দিনের কথা’ গানটি করেছিলাম, ফুয়াদের কম্পোজিশনে। ফুয়াদ আরও কিছু গান রেকর্ড করার ব্যাপারে উৎসাহী। সময়-সুযোগ হলে নিশ্চয়ই গাইব।ঈদের কাজ বাদে এই মুহূর্তে আর কী নিয়ে ব্যস্ত?জিটিভিতে (গাজী টিভি) প্রচারিত হচ্ছে বৃন্দাবন দাসের লেখা ও সৈয়দ শাকিলের পরিচালিত বাঘা শের নাটকটি। এ ছাড়া চ্যানেল টোয়েন্টিফোরে অচিরেই প্রচারিত হবে দ্য রিয়েলিটি শো; ইফতেখার আহমেদ ফাহমি পরিচালনা করছেন নাটকটি। এ ছাড়া মোস্তফা সরয়ার ফারুকীর টেলিভিশন ছবির কাজও করছি।