সবচেয়ে দামি তারকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় টিভি উপস্থাপিকা অপরাহ উইনফ্রে এখন বিশ্বে সবচেয়ে দামি তারকা। সম্প্রতি এক জরিপে দেখা যায়, সবচেয়ে বেশি পারিশ্রমিকের তালিকায় তিনি শীর্ষস্থানে আছেন। জরিপের হিসাবে, তাঁর বার্ষিক আয় ৪৪ কোটি ৩০ লাখ ডলার। ছয় কোটি ৩০ লাখ ডলার এবং তিন কোটি ৯০ লাখ ডলার আয় করে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন জুডি শেন্ডলিন ও ডেভিড লেটারম্যান। এ ছাড়া টুনাইট শোর উপস্থাপক জে লেনো তিন কোটি ৫০ লাখ ডলার নিয়ে আছেন চতুর্থ অবস্থানে। স্বনামে করা অনুষ্ঠান নিয়ে পঞ্চম অবস্থানে আছেন কোনান ওব্রিয়েন। তাঁর বাৎসরিক আয় এক কোটি ৪০ লাখ ডলার।