সবচেয়ে ভয়ংকর সাইবার তারকা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খবরটি শুনে অভিনেত্রী লিলি কলিন্সের বিব্রতই হওয়ার কথা। তিনি যে ২০১৩ সালের সবচেয়ে ভয়ংকর সাইবার তারকা নির্বাচিত হয়েছেন! তথ্যপ্রযুক্তি নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যাকাফির বার্ষিক গবেষণায় উঠে এসেছে এ তথ্য। মিরর মিরর, দ্য অ্যাবডাকশন ও দ্য ব্লাইন্ড সাইড নামের ছবিগুলোতে অভিনয় করা লিলির ছবির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ভাইরাস। এ কারণে তাঁর নামে ইন্টারনেট থেকে বিনা মূল্যে কিছু খুঁজে নামালেই সর্বনাশ! এতে ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। ভাইরাস কিংবা ম্যালওয়্যার ছড়ানোর জন্য সাইবার অপরাধীরা এমন সব তারকার ছবি বা ভিডিও ফাইল বেছে নেয়, যাঁদের সম্পর্কে ইন্টারনেটে খোঁজা হয় বেশি। আগের বছর এই তালিকার শীর্ষে ছিলেন এমা ওয়াটসন। আইএএনএস।