সবচেয়ে অপছন্দের তারকা গিনেথ প্যালট্রো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুধু অভিনয় নয়; গান গাওয়া, রান্না করা, ফ্যাশন ডিজাইন—সবকিছুতেই পাকা গিনেথ প্যালট্রো। তবু তাঁর ভক্তের তুলনায় তাঁকে অপছন্দ করেন—এমন মানুষই বেশি মনে হচ্ছে। সম্প্রতি স্টার ম্যাগাজিনের বার্ষিক জরিপে সবচেয়ে বিরক্তিকর তারকা হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।জীবনচর্চা নিয়ে গিনেথ প্যালট্রোর লেখা নতুন বই ইটস অল গুডই নাকি মানুষকে খেপিয়ে তুলেছে। এই বইয়ের রান্নাগুলো করতে নাকি একটি পরিবারকে প্রতিদিন ৩০০ ডলার খরচ করতে হবে। এর আগে ৯০ ডলারের টি-শার্ট আর ২০০ ডলারের জিনস কেনার পরামর্শ দিয়েও বিতর্কিত হয়েছিলেন তিনি।গিনেথের পরই এই তালিকায় আছেন ক্রিস্টেন স্টুয়ার্ট ও জেনিফার লোপেজ। ডেইলি মেইল।