সবচেয়ে আবেদনময়ী ক্যাটরিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর পর চারবার নিজের জায়গাটা ধরে রাখলেন ক্যাটরিনা কাইফ। ফ্যাশন ম্যাগাজিন এফএইচএম ইন্ডিয়ার জরিপে এবারও সবচেয়ে আবেদনময়ী হয়েছেন এই বলিউড তারকা। পেছনে ফেলেছেন হলিউডের মেগান ফক্স, অ্যাঞ্জেলিনা জোলি ও ব্লেক লাইভলিকে। পাঠকেরা মুঠোফোনের খুদে বার্তায় ভোটিংয়ের মাধ্যমে এই রায় দিয়েছেন। ভারতে বারবি ডলের আইকন হিসেবে পরিচিত ক্যাট জানালেন অনুভূতি, ‘ভীষণ উত্তেজিত! কারণ, মানুষ কেবল শারীরিক সৌন্দর্যের জন্যই আমাকে ভোট দেয়নি, তারা আমাকে দেখেছে পূর্ণাঙ্গ একজন মানুষ হিসেবে।’ পিটিআই।