সবচেয়ে ক্ষমতাধর লোপেজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বের খ্যাতিমান ব্যক্তিদের মধ্যে সবচেয়ে ক্ষমতাধর হিসেবে এক নম্বর আসনটি এখন গায়িকা-অভিনেত্রী জেনিফার লোপেজের দখলে। বিখ্যাত সাময়িকী ফোর্বস-এর জরিপ অনুযায়ী তা-ই। সম্প্রতি এই সাময়িকী বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ১০০ জন ব্যক্তির এক তালিকা প্রকাশ করে। এতে পপতারকা লেডি গাগাকে টপকে শীর্ষস্থানটি দখল করেন জেনিফার লোপেজ। গত বছর এই তালিকায় ৫০তম স্থান পেয়েছিলেন লোপেজ। চলচ্চিত্র, সংগীতসহ অন্যান্য আয় মিলিয়ে গত ১২ মাসে তাঁর আয় হয়েছে পাঁচ কোটি ২০ লাখ ডলার। ফোর্বস-এর বিখ্যাত ব্যক্তিদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন জনপ্রিয় টক শো উপস্থাপক অপরাহ্ উইনফ্রে। তৃতীয় স্থান পেয়েছেন তরুণ পপতারকা জাস্টিন বিবার। ব্যাং শোবিজ।