সবচেয়ে বাজে অভিনেত্রী স্যান্ড্রা বুলক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্কার জিততে পারবেন কি না তা নিয়ে চলছে জল্পনাকল্পনা। কিন্তু এর মধ্যে ঘটে গেছে আরেক নাটক।অস্কার জেতার আগেই অস্কারের ঠিক উল্টো পুরস্কার, মানে—বাজে অভিনয়ের জন্য রেজি পেয়ে বসে আছেন ব্লাইন্ড সাইড ছবির অভিনেত্রী স্যান্ড্রা বুলক।অল অ্যাবাউট স্টিভ নামের এক রোমান্টিক কমেডি ছবিতে অভিনয় করে তিনি পেয়েছেন রেজি পুরস্কার। এখন স্যান্ড্রা বুলক যদি অস্কারও জিতে যান, সেটি হবে হলিউডের ইতিহাসে অভূতপূর্ব এক ঘটনা। একই বছরে অস্কার ও রেজি একসঙ্গে জেতার নজির নেই আর একটিও। সবচেয়ে বাজে অভিনেতা নির্বাচিত হয়েছেন জোনাস ভাইরা (কেভিন, জো এবং নিক জোনাস)। বছরের সবচেয়ে বাজে ছবি নির্বাচিত হয়েছে ট্রান্সফরমারস: রিভেঞ্জ অব দ্য ফলেন। সবচেয়ে বাজে চিত্রনাট্য এবং সবচেয়ে নিম্নমানের পরিচালকের পুরস্কারও গেছে এই ছবির দখলে। সবচেয়ে বাজে পার্শ্ব অভিনেতা বিলি রে সাইরাস এবং সবচেয়ে বাজে পার্শ্ব অভিনেত্রী সিয়েনা মিলার। ওয়েবসাইট।