সবচেয়ে বাজে রাঁধুনি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেটি পেরি
কেটি পেরি

ডিম সেদ্ধ করা কী খুব কঠিন কাজ? তবে রান্নাঘর যাঁরা মাড়াতে চান না তাঁদের কাছে কঠিন হতেও পারে। অবশ্য রান্নাঘরে যাঁরা ঢুঁ মারেন কিন্তু রান্না জানেন না তাঁদের সংখ্যাও নেহাত কম নয়। মার্কিন গায়িকা-অভিনেত্রী কেটি পেরি সম্প্রতি নিজেকে সবচেয়ে বাজে রাঁধুনি হিসেবে দাবি করেছেন। যুক্তরাজ্যের ফিমেলফার্স্টকে কেটি পেরি জানিয়েছেন, রাঁধুনি হিসেবে তিনি এতটাই বাজে যে, প্রয়োজনে ডিমও ঠিকঠাক সেদ্ধ করতে পারেন না! খবর ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসের।
শুধু বাজে রাঁধুনি নন, কাজে বেরোনোর সময় দেরি করাটাও নাকি তাঁর বাজে অভ্যাসের পর্যায়ে চলে গেছে। কেটি পেরি বলেন, তাঁর আরেকটি বদভ্যাস হচ্ছে মিষ্টি দেখলে লোভ সামলাতে না পারা!
কিছুদিন আগে কেটি পেরি মার্কিন পপ তারকা জন মেয়ারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। এর আগে রাসেল ব্র্যান্ডকে বিয়ে করেছিলেন পেরি। তাঁদের সে সংসার টিকেছিল মাত্র ১৪ দিন।