সবচেয়ে বেশি আয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার আয়ের দিক দিয়ে জনি ডেপকেও টপকে গেলেন স্যান্ড্রা বুলক। আর তারই সুবাদে ২০০৯ সালের হলিউডে সর্বাধিক অর্থ উপার্জনকারী তারকা বনে গেলেন তিনি। এই হলিউড অভিনেত্রী আয় করেছেন সাড়ে ৩৩ কোটি পাউন্ডের বেশি অর্থ। স্যান্ড্রার এই সাফল্যের পেছনে আছে দ্য প্রপোজাল এবং দ্য ব্লাইন্ড সাইড-এর মতো ছবি।স্যান্ড্রা বুলক ও জনি ডেপের পরের অবস্থানগুলোতে আছেন যথাক্রমে—ম্যাট ড্যামন, জর্জ ক্লুনি, রবার্ট ডাউনি জুনিয়র, টম হ্যাঙ্কস, মেরিল স্ট্রিপ, ব্র্যাড পিটের মতো তারকারা। ওয়েবসাইট।