সবচেয়ে সুন্দরী গিনেথ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিপল ম্যাগাজিন পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী হিসেবে ঘোষণা করেছে গিনেথ প্যালট্রোর নাম। অ্যামান্ডা সিফ্রেড, জেনিফার লরেন্স, পিংক, হ্যালি বেরিদের টপকে গিনেথ পেয়েছেন এই খেতাব। তবে তাঁকে বাসার পোশাকে দেখলে নাকি মোটেও সুন্দরী বলে মনে হবে না—এমনই ভাবেন গিনেথ।গিনেথ বললেন, ‘বাসায় আমি জিনস আর টি-শার্ট পরি। মেকআপও করি না তেমন।’গিনেথের স্বামী ক্রিস মার্টিন এ নিয়ে মজা করবেন বলেও জানান তিনি; বললেন, ‘যদি আমি ভালো পোশাক পরে সাজগোজ করি, সে বলে, “ওয়াও! তুমিই গিনেথ প্যালট্রো!” কারণ, সে তো আমাকে ঢোলা শর্টস আর চটচটে চুলে দেখেই অভ্যস্ত।’আগের বছর এ খেতাব পেয়েছিলেন বিয়ন্স নোয়েলস। ব্যাং শোবিজ।