সবার আগে অভিনয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাচেগানে ভরপুর ধুমধাড়াক্কা ঘরানার বাণিজ্যিক ছবি, নাকি অর্থবহ আর শিল্পমানসম্পন্ন ছবি—কোনটিতে বেশি সময় দেবেন? সব অভিনেতা-অভিনেত্রীর জন্যই সম্ভবত এটি একটি কঠিন প্রশ্ন। কিন্তু ব্যতিক্রম কারিনা কাপুর। দুই রকম ছবির দুনিয়াতেই দারুণ ভারসাম্য রেখে চলেছেন এই অভিনেত্রী। একদম শুরুর রিফিউজি থেকে চামেলি, ওমকারা কিংবা যব উই মেট—সব ছবিতেই কারিনাকে দেখা গেছে ভিন্ন ভিন্ন ধরনের চরিত্রে।অভিনয় আছে তাঁর রক্তের মাঝে। আর সেই অভিনয়টাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারিনার কাছে।কারিনা বললেন, ‘অভিনয় করাটা আমি উপভোগ করি। কিন্তু শুধু নিজের চেহারা দেখানো কিংবা গাছের ফাঁকে নাচ-গান করাই যেখানে কাজ, সেসব ছবি আমি একদমই করতে চাই না।’ ওয়েবসাইট।