সবার ওপর ‘গ্যাংনাম স্টাইল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাস্টিন বিবারের ‘বেবি’কে নিচে ফেলে সবার ওপরে উঠে গেল সাইয়ের ‘গ্যাংনাম স্টাইল’! ইউটিউবে এ পর্যন্ত এই গানের ভিডিও দেখা হয়েছে ৮১ কোটি ৪০ লাখ বার। দক্ষিণ কোরিয়ার শিল্পী সাই ইউটিউবে গানটি ছেড়েছিলেন গত জুলাই মাসে। তখন কি ভেবেছিলেন এমন বিপুল সাড়া ফেলে দেবেন দুনিয়াজুড়ে? না ভাবলেও গ্যাংনাম স্টাইল ইউটিউবে নতুন রেকর্ড লিখল গত শনিবার। দুই বছর ধরে সবার ওপরের আসনটি দখল করে ছিল বিবারের ‘বেবি’ গানটি। কেবল ইউটিউবেই নয়, ইউএস বিলবোর্ডের পপ টপচার্টেও সাত সপ্তাহ ধরে দ্বিতীয় আসনটি ধরে রেখেছে গ্যাংনাম স্টাইল। সবচেয়ে বড় কথা, দুনিয়াজুড়ে গানটির জনপ্রিয়তা নিশ্চয়ই বড় পাওয়া সাইয়ের জন্য। আগামী বছর ইংরেজি ও কোরিয়ান ভাষায় একটি অ্যালবাম বের করার পরিকল্পনা করছেন এই শিল্পী। এএফপি।