সবার ওপরে ‘কেবিসি’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বড় পর্দায় তিনি তারকাদেরও তারকা। ছোট পর্দায়ও তাঁর একচ্ছত্র আধিপত্য। গত সোমবার থেকে ফের শুরু হয়েছে কেবিসির চতুর্থ কিস্তির অনুষ্ঠান। প্রথম পর্বেই বাজিমাত করে দিয়েছেন অমিতাভ। রাত নয়টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত দেড় ঘণ্টা পর্যন্ত লোকজন বুঝি সনি টিভি ছেড়ে অন্য কোনো অনুষ্ঠানে চোখ বোলায়নি। সনি টিভির এই অনুষ্ঠানটি টেলিভিশন র্যাটিং পয়েন্টে (টিআরপি) ৫ শতাংশ নম্বর পেয়েছে; যেখানে ভারতীয় অন্য টিভি চ্যানেলের অনুষ্ঠানগুলো গড়ে ৩ দশমিক ২, ২ দশমিক ৯ বা তারও কম নম্বর পেয়েছে। কেবিসির কাছে মার খেয়েছে সালমান খানের উপস্থাপনায় ‘বিগ বস’ অনুষ্ঠানটি। প্রায় একই সময় প্রচারিত বিগ বসের টিআরপি ছিল ৩ দশমিক ৪ শতাংশ। ওয়েবসাইট।