সবার নজর কারিনায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নামীদামি ফ্যাশন ডিজাইনাররা ছিলেন। সেরা র‌্যাম্প মডেলরা ছিলেন। বলিউড তারকারও কমতি ছিল না। তবে ল্যাকমে ফ্যাশন উইকে নজর কেড়ে নিলেন কারিনা কাপুর। কল্লোল দত্ত আর পংকজ ও নিধির নকশা করা পোশাকে দর্শকদের চোখ ধাঁধিয়ে দেন কারিনা। কল্লোল দত্তের নকশায় সাদা-কালো লম্বা জ্যাকেট আর কালো লেগিংস পরে র‌্যাম্পে হাঁটেন তিনি। পংকজ ও নিধির করা পোশাকটি ছিল কালো ঝালর দেওয়া টপ। এর আগের বছর বন্ধু ডিজাইনার মনীষ মালহোত্রার নকশার পোশাক পরে হেঁটেছিলেন তিনি। তবে এবার নতুন ফ্যাশন ডিজাইনারদের জন্য সুযোগ করে দিলেন কারিনা।ল্যাকমে ফ্যাশন উইক চলল ৩ থেকে ৭ আগস্ট পর্যন্ত। প্রায় ৮৬ জন ডিজাইনার এতে অংশ নেন। আইএএনএস।