সবার সাথে মিলাও আমায়, ভুলাও অহংকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার শিল্পীদের সমবেত পরিবেশনা
বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার শিল্পীদের সমবেত পরিবেশনা

শেরপুর প্রতিনিধি জানান, গত শুক্রবার রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রবীন্দ্রসংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা, শেরপুর জেলা শাখা। ‘সবার সাথে মিলাও আমায়, ভুলাও অহংকার’—এ স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত আয়োজনের শুরুতে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংস্থার জেলা সভাপতি নির্মল কুমার দে। বক্তব্য দেন শিক্ষাবিদ অধ্যাপক সুধাময় দাস, জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, সংস্থার কেন্দ্রীয় সভাপতি তপন মাহমুদ প্রমুখ।
পরে রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা, শেরপুর জেলা শাখার শিল্পীদের সমবেত কণ্ঠে ‘আকাশ ভরা তারায় ছোঁয়া’ রবীন্দ্রসংগীতের মধ্য দিয়ে শুরু হয় মূল পর্ব। স্থানীয় শিল্পীদের পাঁচটি গানের পর সংগীতের মূল আসর শুরু হয় সংস্থার কেন্দ্রীয় সভাপতি তপন মাহমুদ, সহসভাপতি বুলা মাহমুদ, সাধারণ সম্পাদক সাজেদ আকবর ও জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক সালমা আকবরের সমবেত কণ্ঠে গাওয়া ‘ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা’ গানের মাধ্যমে।
পরে অনুষ্ঠানে আসা সবাইকে ধন্যবাদ জানান সংস্থার শেরপুর জেলা শাখার সাবেক সভাপতি ও নন্দন সংগীত একাডেমির অধ্যক্ষ দেবাশীষ দাস।