সবুজ গ্রহকে বাঁচাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রহস্যজনক গ্রহটাই যত আতঙ্কের মূলে। সবুজ পৃথিবীটাকে মুহূর্তের মধ্যে ধুলোয় মিশিয়ে দেওয়ার হুমকি দিয়েছে গ্রহান্তরের আগন্তুকেরা। ছুটে আসছে তারা পৃথিবীর দিকে। আর তা ঠেকাতে কঠিন এক সংগ্রামে নামে পৃথিবীর কিছু মানুষ। এর মধ্যে হলিউড অভিনেত্রী কারস্টেন ডানস্টও আছেন। কল্পবিজ্ঞান ও অ্যাকশনধর্মী এই ছবির নাম মেলানকোলিয়া। ছবিতে কারস্টেনকে একটু ভিন্ন রূপে পাবেন দর্শকেরা। ছবির খাতিরেই কয়েকটি অর্ধনগ্ন দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে স্পাইডারম্যান ছবির এই অভিনেত্রীকে। ছবিটি পরিচালনা করেছেন লার্স ভন ট্রিয়ার। আইএএনএস।