সবুজ বনের হলদে প্রেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাভিশনে আজ বেলা দুইটা ৪০ মিনিটে দেখানো হবে টেলিছবি সবুজ বনের হলদে প্রেম। রচনা ও পরিচালনা করেছেন তুহিন অবন্ত। অভিনয় করেছেন তৌকীর আহমেদ, সুমাইয়া শিমু, আজাদ আবুল কালাম, মাজনুন মিজান প্রমুখ। স্ত্রী মাধবীকে নিয়ে মুজিব এসেছে সুন্দরবনে। এক বন্ধুকে সঙ্গে নিয়ে তারা সুন্দরবন দেখতে বের হয়। বনের প্রবেশপথেই এক অস্বাভাবিক যুবককে দেখে থমকে যায়। একটি বন্দুক তাক করে ছেলেটি জানতে চায় তারা বনের বন্ধু নাকি শত্রু। এসব কথার কোনো মানে খুঁজে পায় না মুজিব। স্ত্রীর হঠাৎ সুন্দরবন আসার ব্যাপারটা পছন্দ হয়নি মুজিবের। এদিকে বনে ঢোকার পথে দেখা সেই অস্বাভাবিক যুবককে নতুনভাবে আবিষ্কার করে মাধবী। ছেলেটিকে তার খুব পরিচিত মনে হয়।