সবুজসংকেত পেল জেমস বন্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে জেমস বন্ডকে সবুজসংকেত দিল ভারতের রেলওয়ে। জেমস বন্ড সিরিজের ২৩তম ছবির শুটিংয়ের ব্যাপারে ভারতের রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদি ইতিবাচক মন্তব্য করেছেন। ছবিটির নির্মাতাপ্রতিষ্ঠান আহমেদাবাদ ও গোয়ায় শুটিং করতে চায়। তারা ওই দুটি স্থানের রেললাইনে সাধারণের চলাচলের ওপর খানিকটা নিয়ন্ত্রণ আরোপের অনুরোধ জানায়। দিনে সাত থেকে আট ঘণ্টা ওই পথে ট্রেন চলাচল বন্ধ রেখে টানা সাত দিন শুটিংয়ের অনুমতি চায় জেমস বন্ড ছবির নির্মাতাপ্রতিষ্ঠান টেক ওয়ান। এখানেই মন্ত্রী ও রেল কর্তৃপক্ষের মৃদু আপত্তি ছিল। শুটিংয়ের কারণে যাত্রীসাধারণ বিড়ম্বনায় পড়লে পাছে বদনাম হয়ে যায়! আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চ নাগাদ ছবিটির শুটিং হবে। আইএএনএস।