সবুজের মেলায় স্বাগত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃক্ষমেলার প্রস্তুতি শেষ, আজ পর্দা ওঠার পালা। ছবি: অধুনা
বৃক্ষমেলার প্রস্তুতি শেষ, আজ পর্দা ওঠার পালা। ছবি: অধুনা

আজ বিশ্ব পরিবেশ দিবস। ঢাকার শেরেবাংলা নগরের বাণিজ্য মেলার মাঠ ভরে উঠেছে সবুজে। কেননা, এখানে আজ থেকে শুরু হচ্ছে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০১৩। তাই চাইলে এ মেলা থেকে পছন্দের গাছ কিনে আপনিও ইট-কাঠের এই নগরে নিজের একচিলতে বারান্দা বা ছাদে তৈরি করতে পারেন শখের বাগান। ‘গাছ লাগিয়ে ভরব এ দেশ, তৈরি করব সুখের পরিবেশ’—এই স্লোগানে এবারের বৃক্ষমেলার সঙ্গে একত্রে শুরু হচ্ছে পরিবেশ মেলা ২০১৩। প্রতিবছরের মতো এবারও মেলার আয়োজন করেছে পরিবেশ ও বন মন্ত্রণালয়।

ফরেস্ট রেঞ্জার মো. মনিরুজ্জামান বলেন, এবারের বৃক্ষমেলায় মোট ১১০টি স্টল থাকছে, যেখানে নানা ধরনের ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধক গাছ পাওয়া যাবে। আছে গাছের পরিচর্যার নানা জিনিসপত্রের স্টল। আগামী ৪ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে এই মেলা। সবাই বিনা মূল্যে প্রবেশ করতে পারবেন।