সব্যসাচী আর প্রিয়াংশুর সঙ্গে প্রীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিভি আর মঞ্চের শিল্পী সানজিদা প্রীতি এবার অভিনয় করছেন চলচ্চিত্রে। নাম রান। পরিচালক আফসানা মিমি। ছবিতে তিনি অভিনয় করছেন ভারতের দুজন জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তী আর প্রিয়াংশু চ্যাটার্জির সঙ্গে। এরই মধ্যে সব্যসাচীর সঙ্গে তাঁর শুটিং হয়ে গেছে। আর এই কাজগুলো হয়েছে সিলেটে। সামনে আসছেন প্রিয়াংশু। তখন তাঁর সঙ্গেও শুটিং করবেন প্রীতি। সব্যসাচীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা প্রীতি বললেন এভাবে, ‘ফেলুদা চরিত্রটির কথা মনে হলেই আমার চোখের সামনে ভেসে ওঠে সব্যসাচী চক্রবর্তীর চেহারাটা। বাংলা ও হিন্দি মিলিয়ে তাঁর অনেক ছবি দেখেছি। এবার আমি তাঁর সঙ্গে অভিনয় করেছি! শুটিংয়ের বাইরে অনেকেই যখন তাঁর সঙ্গে কথা বলেছেন, আমি তখন পাশে চুপ করে দাঁড়িয়ে ছিলাম। আমি কী বলব! তাঁর কাছ থেকে শোনাটাই তো একটা বড় অভিজ্ঞতা।’ গত অক্টোবরের শেষ দিকে রান ছবির শুটিং করতে এক সপ্তাহের জন্য ঢাকায় এসেছিলেন সব্যসাচী চক্রবর্তী। প্রীতি জানান, এর আগে তিনি একটি ডিজিটাল ছবিতে অভিনয় করেছিলেন। নাম খণ্ডগল্প ’৭১।