সমকালীন মঞ্চ নাটক নিয়ে সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থিয়েটার আরামবাগের সপ্তাহব্যাপী নাট্যোৎসব শেষ হলো গতকাল শুক্রবার। উৎসবের চতুর্থ দিনে মঙ্গলবার ‘মঞ্চ নাটক: সমকালীন প্রেক্ষিত’ শিরোনামে সেমিনারের আয়োজন করা হয়। থিয়েটার আরামবাগ কার্যালয়ে আয়োজিত সেমিনারে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী। আলোচনায় অংশ নেন গাজী রাকায়েত, আফরোজা বানু, কেরামত মাওলা, আইরিন পারভিন, ত্রিপুরার নাট্যজন মানিক দত্ত প্রমুখ। সেমিনারটির সঞ্চালক ছিলেন রতন সিদ্দিকী।