সমকালের চালচিত্র অহম তমসায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অহম তমসায় সাম্প্রতিক অস্থির সময়ের গল্প। নগরের সব পাপ, হত্যা, ধর্ষণ, নেশা আর নৃশংসতার প্রতীক হয়ে উঠেছে রোহেল মৃধা চরিত্রটি। রোহেল মৃধার মনে প্রচণ্ড অস্থিরতা। স্বপ্নের ঘোরে নরকের প্রেতেরা তীক্ষ নখে রক্তাক্ত করে তাকে। উড়ে আসে মৃত্যুর ডাক বহনকারী কাক পাখি। ওরাই যমদূত।অহম তমসায় সমকালীন বাস্তবতার চালচিত্র। নাট্যকার আনন জামান রোহেল মৃধার প্রতীকী চরিত্রটির মধ্য দিয়ে মূল্যবোধের অবক্ষয়, ভেঙে পড়া আর্থ-সামাজিক কাঠামোর বিষয়গুলো তুলে ধরেছেন। রোহেল মৃধা অনবরত তৈরি করে চলে অন্যের জন্য মৃত্যুফাঁদ, এবং একটা সময়ে সে নিজেই উপনীত হয় নিজের সাজানো কফিনের সামনে। তার শৈশব থেকে মৃত্যু পর্যন্ত আবর্তনে দেশের সমকালীন ঘটনাপ্রবাহের ধারাবাহিকতার সঙ্গে স্বর্গ-মর্ত্যের কল্পনা, জাগতিক সুখের নানা বর্ণিল আয়োজনসহ বিভিন্ন অনুষঙ্গ যুক্ত হয়ে নাটকটি হয়ে ওঠে বহুমাত্রিক। তার সঙ্গে সংগতি রেখে ব্যবহূত আবহসংগীত দর্শকদের ভাবনাকে উদ্দীপ্ত করে তোলে।আজাদ আবুল কালাম নির্দেশিত মহাকাল নাট্য সম্প্রদায়ের নতুন নাটক অহম তমসায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মীর জাহিদ হাসান, পলি বিশ্বাস, রাজন্য তসলিম, সৈয়দ ফেরদৌস ইকরাম, ইকবাল চৌধুরী, জায়েদ আল মামুন, শুদ্ধ হাসান, রুমি হাকিম, কানিজ ফাতেমা, আনোয়ার হোসেন, অনুজ শরিফ, কামরুজ্জামান, বিথুন আহমেদ, আনোয়ার জুয়েল প্রমুখ। গতকাল শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে মঞ্চস্থ নাটকটি ছিল তাদের ২৪তম প্রযোজনা।