সমগীত সংস্কৃতি প্রাঙ্গণের প্রথম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত
গতকাল শনিবার ছিল ‘সমগীত সংস্কৃতি প্রাঙ্গণ’-এর প্রথম কেন্দ্রীয় সম্মেলন। এ উপলক্ষে সংগঠনটি বেলা সাড়ে তিনটায় ‘জাগি মিলিত প্রাণে, আপন সংস্কৃতি সংগ্রামে’ স্লোগান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।আলোচনা পর্বে উপস্থিত ছিলেন নাট্যজন মামুনুর রশীদ, অধ্যাপক আনু মুহাম্মদ, চলচ্চিত্রকার জাঈদ আজিজ। আলোচনা শেষে সংগঠনটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন গণসংগীতশিল্পী কামরুদ্দিন আবসার। ১১ সদস্যবিশিষ্ট কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পান যথাক্রমে অমল আকাশ ও মুসা কলিম। আলোচনা পর্ব শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সাংস্কৃতিক সংগঠন ‘চারণ’, ‘সৃজন’, ‘চীৎকার’ ও ‘লীলা’র সদস্যরা সংগীত পরিবেশন করেন। এ ছাড়া সংগীত পরিবেশন করেন কফিল আহমেদ ও কাজী কৃষ্ণকলি ইসলাম। অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটি ছাড়াও রাজশাহী ও চট্টগ্রামের শাখার সদস্যরা অংশগ্রহণ করেন।