দেশ নিয়ে আমাদের ব্যান্ড দলগুলো বেশ কিছু গান করেছেন। সে গানগুলো থেকেই নির্বাচিত কিছু গান নিয়ে বললেন ব্যান্ড দলগুলোর সদস্যরা। লিখেছেন মনজুর কাদের সুপ্রিয় বাংলাদেশদল: সোলসকথা: সকাল আহমেদসুর ও সংগীত: সোলসএ চিঠি লেখা হলো বৈশাখ বরষায়/কিছু মেঘ কিছু রৌদ্র স্বপ্ন ভরসায়/এ চিঠি লেখা হলো পৌষের কুয়াশায়/চৈত্রের ধুলো ওড়া ধূম্র ধোঁয়াশায় /এ চিঠির ঠিকানা স্বপ্নের সীমানা/সুপ্রিয় বাংলাদেশ... সে আমার বাংলাদেশ... শিরোনামের গানটি প্রসঙ্গে সোলসের ভোকালিস্ট পার্থ বড়ুয়া বলেন, গানটি ২০০৪ সালে টু-লেট অ্যালবামের জন্য তৈরি করা হয়েছিল। আমরা নিজেরাও তখন একটি দেশের গানের তাগিদ অনুভব করছিলাম। দেশকে একটা চিঠি লিখে যাওয়ার প্রত্যয় থেকেই গানটি করা। অনেকটা কাকতালীয়ভাবে হলেও আমরা গানটি প্রথম করি স্বাধীনতা দিবসের একটি অনুষ্ঠানে। এরপর এনটিভির বেশ কয়েকটি অনুষ্ঠানেও করেছি। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রথম যখন গানটি করছিলাম উপস্থিত দর্শক-শ্রোতাদের কাছ থেকে যে প্রতিক্রিয়া পেয়েছি তা আসলে বলে বোঝানোর মতো নয়। প্রথম অনুষ্ঠানে আমরা অভিভূত হয়েছিলাম। খুব ভালো লেগেছে দেশকে একটি চমৎকার চিঠি লিখে যেতে পেরে।হে বাংলাদেশ তোমার বয়স হলো কত?দল: রেনেসাঁ কথা: শহীদ মাহমুদ জঙ্গীসুর ও সংগীত: রেনেসাঁগানটি সম্পর্কে নকীব খান বলেন, স্বাধীনতার ২৫ বছর পূর্তি উপলক্ষে ১৯৯৬ সালে মুক্তিযুদ্ধ জাদুঘরের আমন্ত্রণে শিল্পকলায় আমরা একটি অনুষ্ঠান করি। এখানে আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বেশ কয়েকটি গান করি। সে সময় গানগুলো সবাই বেশ ভালোভাবেই গ্রহণ করে। এরপর আমরা চিন্তা করলাম একটি অ্যালবাম করার। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই গানগুলো নিয়ে একাত্তরের রেনেসাঁ নামে ১৯৯৮ সালে একটি অ্যালবাম প্রকাশ করি। এটি বাংলাদেশের ব্যান্ড মিউজিকের ক্ষেত্রে একটা নতুন সংযোজন। এরপর আমরা একুশ শতকের রেনেসাঁ নামের একটি অ্যালবাম প্রকাশ করি। ওই অ্যালবামে ছিল ‘হে বাংলাদেশ তোমার বয়স হলো কত’ গানটি। স্বাধীনতার ২৫ বছর পূর্তির অনুষ্ঠানটি করার পর আমরা ভেবেছি, আমাদের অনেক কিছু করার আছে। আমাদের মনে হয়েছে, আমরা আসলে স্বাধীন হয়েছি ঠিকই, কিন্তু আমাদের আসলে এখনো অনেক কিছুই করার বাকি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে মুক্তিসংগ্রামের কথা বলেছিলেন, সে মুক্তি এখনো আসেনি। এ ধরনের নানা ভাবনা থেকেই আসলে একটি দেশের গান করা। বিস্ময়ের যাত্রা দল: মাইলস কথা: মাহমুদ খুরশীদসুর: শাফিন আহমেদমাইলস ব্যান্ডের অন্যতম শাফিন আহমেদ বলেন, মাইলসের যে কয়েকটি বিশেষ গান আছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিস্ময়ে গানটি। এটি মাইলসের প্রবাহ অ্যালবামে রাখা হয়। আমরা যখন নতুন শতাব্দীতে পা রাখলাম, তখন সারা বিশ্বে অনেকের মধ্যে বিভিন্ন আশা-আকাঙ্ক্ষা ছিল। আমাদের মধ্যেও সেটা ছিল। আমরা আমাদের জীবদ্দশায় নতুন একটা শতাব্দীতে ঢুকলাম। সে সময় নতুন শতাব্দীতে পদার্পণটা সবার মধ্যে বেশ চাঞ্চল্য সৃষ্টি করে। আমরা তখন একটি গানের মাধ্যমে পুরো বাংলাদেশের সম্ভাবনা ও আশা-আকাঙ্ক্ষা তুলে ধরার চিন্তা-ভাবনা করি। অনেক স্বপ্নঘেরা আমাদের দেশটা। আমরা অনুভব করেছি, কী কী সম্ভব সুন্দর এই বাংলাদেশে। এ ধরনের নানা ইতিবাচক বিষয়ের চিন্তা-ভাবনা করে ‘বিস্ময়ে যাত্রা’ গানটি করা। এটি অনেকটা দ্রুতলয়ের গান। আমরা মঞ্চে বেশ কয়েকবার করেছি। আমরা প্রথম করেছি চট্টগ্রামে। সেই অনুভূতিটা চমৎকার। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানও আমরা করেছি। সেটা করে যেমন আনন্দিত হয়েছি, নিজেদের গান করেও অনুভূতি চমৎকার হয়েছে। গানের শুরুতে এমনিতেই করতালির আওয়াজ আছে, এর সঙ্গে দর্শকদের করতালি মিলে চট্টগ্রামের স্টেডিয়ামে অন্য রকম একটা আবহ তৈরি করেছে। এ গানটির বিটটাও উত্তেজনা সৃষ্টি করার মতো। আমাদের আরও ইচ্ছে আছে দেশের গান করার। রক্তের দাগ এখনো তক মুছে যায়নিদল: প্রমিথিউসলেখা ও সুর : বিপ্লবঅ্যালবাম: মুক্তির প্রত্যাশায়প্রমিথিউস ব্যান্ডের অন্যতম সদস্য বিপ্লব বলেন, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন ও ডা. মিলনের মৃত্যু আমাদের বেশ ভাবিয়ে তোলে। দেশকে ভালোবাসা এবং সেই সঙ্গে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার তাগিদ থেকে গানটি লেখা। ভালো লাগার ব্যাপারটি হচ্ছে গানটি প্রকাশের আগেই বিভিন্ন মহলে বেশ সাড়া ফেলে। গানের কথাগুলো এমন ‘জনতার স্রোত মন্থর হয়ে থেমে থাকেনি/রক্ত আমার বইছে বিষের আগুনে/ চারদিক আজ প্রতিহিংসার ফাগুনে/ আমি প্রতিশোধ নেব এবার।’ বিপ্লব আরও বলেন, গানটি আমরা প্রথম পরিবেশন করি মোহাম্মদপুর সলিমুল্লাহ রোড খেলার মাঠে। আমার কাছে মনে হয়েছে আন্দোলন-পরবর্তী সময়ে ভালোবাসার উচ্ছ্বাস এ ধরনের একটি গান সবাই বেশ সানন্দেই গ্রহণ করে। বিশেষ করে গানটির ব্রিজ লাইন ‘ওগো মা তুমি কেঁদো না, মিলনের রক্তে আমি হটিয়েছি স্বৈরাচারী, উড়িয়েছি স্বাধীনতার পতাকা’ যখন মঞ্চে গাই, তখন সবাই এতটাই একাত্ম হয়েছিল যে তা আসলে না দেখলে বোঝা সম্ভব নয়। আমার বাংলাদেশদল: এলআরবি কথা: জায়েত আমীনসুর ও সংগীত: আইয়ুব বাচ্চুঅ্যালবামের নাম: তবুওব্যান্ডদল এলআরবি প্রধান আইয়ুব বাচ্চু বলেন, ‘আমার বাংলাদেশ’ গানটির কাজ শুরু করি ১৯৯৪ সালে। আমরা আসলে সে সময় পুরো বাংলাদেশকে যে দৃষ্টিতে দেখতে চেয়েছিলাম গানটি তারই একটা প্রতিরূপ। কাকতালীয়ভাবে জায়েত তখন এ ধরনের একটি কথার গান আমাদের দেয়। বলা যায়, জায়েত আমাদের মনের কথাটাই গানটির মাধ্যমে তুলে ধরেছে। তারপর আমরা সারগাম স্টুডিওতে গানটির রেকর্ডিং করতে ব্যস্ত হয়ে পড়ি। এক বসাতেই গানটি রেকর্ডিং করে ফেলি। অ্যালবাম প্রকাশের পর একই বছরে আমরা প্রথম গানটি আর্মি স্টেডিয়ামের কনসার্টে পরিবেশন করি। গানটির প্রথম পরিবেশনায় উপস্থিত দর্শক-শ্রোতাদের অভূতপূর্ব সাড়া পড়ে। আমরাও অনেক বেশি অনুপ্রাণিত হই। আমরা মনে করি, ‘আমার বাংলাদেশ’ গানটি এখনো তরুণ। এটি আজীবন তরুণ বাংলাদেশের প্রতিচ্ছবি হিসেবে বিবেচিত হবে।লাল-সবুজদল: দুরবীনকথা: শাহান কবন্ধসুর ও সংগীত: ফুয়াদ আল মুক্তাদিরঅ্যালবাম: দুরবীন ২.০১দুরবীন ব্যান্ডের ভোকাল ও অন্যতম সদস্য শহীদ বলেন, ২০০৩ সালে আমাদের দলটি প্রতিষ্ঠার পর চিন্তা ছিল একটি দেশের গান করার। বলতে পারেন মনের মধ্যে একধরনের অতৃপ্তি কাজ করছিল। এর মধ্যে শাহান কবন্ধের কাছ থেকে আমরা একটা গান সংগ্রহ করি। তাঁর লেখাটির সঙ্গে আমাদের ভাবনা মিলে যায়। এরপর আমরা গানটির রেকর্ডিংয়ে ব্যস্ত হয়ে পড়ি। গানটির স্কেল এতটাই ওপরে ছিল যে প্রথম দিকে কণ্ঠ দিতে অনেক সমস্যা হচ্ছিল। অবশ্য উঁচু স্কেলের কিছু জায়গায় পরে আরফিন রুমি কণ্ঠ দিয়ে দেয়। ‘লাল-সবুজ’ গানটি আমরা প্রথম মঞ্চে করি ২০০৮ সালে ধানমন্ডির রবীন্দ্রসরোবরে। প্রথম পরিবেশনার দিনই গানটি উপস্থিত দর্শকদের কাছে খুব ভালোভাবে গ্রহণ করে নেয়। এরপর দেশের বিভিন্ন এফএম রেডিও থেকে ব্যাপক সাড়া পাই। প্রথমদিকে বিশ্বাসই হচ্ছিল না গানটি এতটা জনপ্রিয় হবে।