সময়ের সঙ্গে লড়ছেন সঞ্জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুম্বাইয়ে ১৯৯৩ সালের সিরিজ বোমা বিস্ফোরণের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ থেকে খালাস পেলেও অবৈধ অস্ত্র রাখার দায়ে ভারতের সর্বোচ্চ আদালতে পাঁচ বছরের কারাদণ্ড পেয়েছেন অভিনেতা সঞ্জয় দত্ত। আদালতের এ রায় মেনে তাঁর আত্মসমর্পণের সময়ও প্রায় ফুরিয়ে এসেছে। হাতের অসমাপ্ত ছবিগুলোর কাজ এর মধ্যে শেষ করার জন্য দিনরাত মিলিয়ে দ্বিগুণ খাটছেন সঞ্জয় দত্ত।দিনভর শুটিং করার পর রাতভর ডাবিংয়ের কাজে ব্যস্ত সঞ্জয় দত্ত। অসমাপ্ত ছবিগুলো শেষ করতে সঞ্জয় প্রাণপণ খাটছেন জানিয়ে এক খবরে মিড-ডে ডটকম জানিয়েছে, দিনে রাহুল আগারওয়ালের ‘পুলিশগিরি’ ছবির শুটিং শেষ করে রাতে এ অভিনেতাকে ব্যস্ত থাকতে দেখা গেছে ছবির ডাবিংয়ে।সঞ্জয়ের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, সময়ের সঙ্গে পাল্লা দিতে গিয়ে দিনরাত কাজ করছেন তিনি। ফলে বাড়ির সদস্যদের কোনো সময় দিতে পারছেন না তিনি।সঞ্জয়ের পেশাদারির প্রশংসা করে রাহুল আগারওয়াল জানান, সময়ের সঙ্গে লড়ছেন সঞ্জয়। ‘পুলিশগিরি’র কাজ দ্রুততম সময়ে শেষ করার জন্য দিনে শুটিংয়ের পর রাতে ডাবিংয়ের কাজ করছেন তিনি, যাতে এ ছবির কাজ শেষ করে হাতের অন্য অসমাপ্ত ছবিগুলোর কাজ শেষ করতে পারেন।