সমরজিতের অ্যালবামের মোড়ক খুললেন অনুপ জালোটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ছেলে সমরজিৎ রায় ভারতের দিল্লিতে আছেন বছর দশেক হলো। সেখানে সংগীত বিষয়ে শিক্ষকতা করছেন গান্ধর্ব মহাবিদ্যালয়ে। গান করেছেন ভারতের বিশিষ্ট কয়েকজন সংগীতগুরুর সঙ্গে। এবার তাঁর গাওয়া হিন্দি গানের অ্যালবাম বেরিয়েছে। নাম প্রতিধ্বনি।
সম্প্রতি দিল্লির একটি হোটেলে প্রতিধ্বনি অ্যালবামের মোড়ক খোলেন অনুপ জালোটা। মোড়ক খোলার পর তিনি সমরজিতের গানের ভূয়সী প্রশংসা করেন। অ্যালবামটি বাজারে এনেছে ভারতের মিস্টিকা মিউজিক। অনলাইনে অ্যালবামটি পাওয়া যাচ্ছে www.mysticamusic.com ওয়েবসাইটে।