সমসাময়িক অস্ট্রেলীয় চিত্রকর্ম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ার সমৃদ্ধ এবং আদিবাসী সংস্কৃতি সম্পর্কে গভীর বোধ এবং সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশন আয়োজন করেছে অস্ট্রেলীয় আদিবাসী চিত্রশিল্পীদের বিশেষ প্রদর্শনী। ১৮ জন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অস্ট্রেলীয় আদিবাসী চিত্রকরের আঁকা মোট ২৬টি ছবি এবং খোদাই কাজ এই প্রদর্শনীতে স্থান পাবে। শিল্পীদের সবাই এসেছেন পশ্চিম অস্ট্রেলিয়ার প্রত্যন্ত বালগো পার্বত্য এলাকা থেকে। অস্ট্রেলিয়ান হাইকমিশন ও গ্যালারি কসমসের যৌথ উদ্যোগে ১ এপ্রিল এ প্রদর্শনী শুরু হবে। অস্ট্রেলিয়ান হাইকমিশনের জ্যেষ্ঠ গবেষণা এবং যোগাযোগ কর্মকর্তা ইশরাত হোসেন জানান, প্রথমবারের মতো বাংলাদেশে এই প্রদর্শনীর আয়োজন করা হলেও এটি একটি ভ্রাম্যমাণ প্রদর্শনী। ২০০৮ সালের ডিসেম্বর মাসে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় প্রদর্শনীটির উদ্বোধন হয়।