সমাজসেবা করতে চান কনিষ্ঠা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিপছিপে গড়নের কনিষ্ঠা ধানকার হরিয়ানার মেয়ে। পাঁচ ফুট নয় ইঞ্চি উচ্চতার ২২ বছর বয়সী এই তরুণী সম্প্রতি মিস ইন্ডিয়া নির্বাচিত হয়েছেন। কনিষ্ঠা পড়াশোনা করেছেন মুম্বাইয়ে। গ্রামের গরিব-দুঃখী মানুষের জন্য তিনি কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার দাদা বহুদিন ধরে সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। আমিও সে রকম কিছু করতে চাই। গ্রামের সাধারণ মানুষকে শিক্ষিত করতে, তাদের জীবনযাত্রার মান উন্নয়নে, এইচআইভি/এইডস সম্পর্কে সচেতন করতে কাজ করব।’ কনিষ্ঠা মুম্বাইয়ের এইচআর কলেজ থেকে স্নাতকোত্তর পাস করেছেন। বাবা রাজ সিং ধানকার ভারতীয় নৌবাহিনীতে চাকরি করেন এবং মা কুসুম ধানকার দিল্লির একটি স্কুলের শিক্ষক। ওয়েবসাইট।