সমাপনীতেও শাকিরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুরু ও শেষ দুটোই থাকছে তাঁর দখলে। এবারের বিশ্বকাপ ফুটবলের শুরুটা করেছিলেন ‘ওয়াকা ওয়াকা’ গান দিয়ে। উত্তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা পাওয়া সেই গানই আবার সমাপনীতে গাইবেন শাকিরা। উদ্বোধনের মতো সমাপনী অনুষ্ঠানেও থাকবে বাহারি ও ঐতিহ্যবাহী আফ্রিকান নৃত্য, রংচঙে কাপড়ের বর্ণচ্ছটা। ১১ জুলাইয়ের অনুষ্ঠানকে আরও উপভোগ্য করতে অত্যাধুনিক প্রযুক্তির আশ্রয় নেওয়া হয়েছে—জানালেন আয়োজক কমিটির মুখপাত্র জারমেইন ক্রেগ। ফাইনাল খেলা শুরুর দুই ঘণ্টা আগেই শুরু হবে সমাপনী অনুষ্ঠানের নাচ-গান। আর এই অনুষ্ঠানটি সরাসরি দেখাবে বাংলাদেশ টেলিভিশন। ওয়েবসাইট।