প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগের পাঠক সমাবেশ কেন্দ্রে অ্যাডর্নের পাবলিশার অব দ্য মান্থ চলছে। অ্যাডর্নের সাত শতাধিক বই আকর্ষণীয় ছাড়ে পাঠকদের হাতে তুলে দিতে এই আয়োজন। সেখানে পাবলিশার অব দ্য মান্থ উপলক্ষে আয়োজন করা হয়েছে বিষয়ভিত্তিক আড্ডা।
পাঠক সমাবেশ কেন্দ্র ও অ্যাডর্ন পাবলিকেশনের এই যৌথ আয়োজনের বিষয়ভিত্তিক আড্ডার মধ্যে গতকাল ছিল সমালোচনা সাহিত্য নিয়ে আড্ডা। এতে অংশ নেন মুহম্মদ জাহাঙ্গীর, সৈয়দ জাকির হোসেইন, জাহীদুল হক, জয়নাল হোসেন, রবিউল আলম, পারভীন আক্তার, জয়শ্রী সরকারসহ আরও অনেকে।