সমালোচকদের রায়ে মনোনীত যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার ২০১০-এর জন্য বিচারকদের রায়ে মনোনয়ন পাওয়া তারকাদের অনুভূতি জানতে তাঁদের মুখোমুখি হয়েছিলেন মেহেদী মাসুদ, ইকবাল হোসাইন চৌধুরীসেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী (পুরুষ)চঞ্চল চৌধুরী (মনের মানুষ)একটা কাজ সব মহলে গ্রহণযোগ্যতা পেলে সেটা অনেক বড় ব্যাপার হয়। পুরস্কার পাওয়া বড় কথা নয়, স্বীকৃতিটাই আসল। এতে ভালো কাজ করতে উৎসাহ পাই।জয়ন্ত চট্টোপাধ্যায় (অপেক্ষা)ভালো লাগছে। যদি পুরস্কার পাই, তাহলে আরও ভালো লাগবে।ফজলুল হক (রানওয়ে)এটাই আমার প্রথম ছবি। খুব ভালো লাগছে। কতটা ভালো লাগছে, তা ভাষায় প্রকাশ করতে পারব না। মনোনয়ন পাওয়াটাই আমার কাছে বড় পুরস্কার। সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী)মিরানা জামান (অপেক্ষা)এমন খবর শুনলে কার না ভালো লাগে! আমারও লাগছে। আমি তো এই বয়সে এসে এমন স্বীকৃতি পাব, আশা করিনি। আমার ছবির সবাইকে ধন্যবাদ জানাই।রাবেয়া আক্তার মণি (রানওয়ে)একজন অভিনয়শিল্পীর জন্য এটা অনেক বড় স্বীকৃতি। খুব ভালো লাগছে। প্রায় বছর দশেক আগে আনিসুল হকের লেখা ও সাইদুল আনাম টুটুল পরিচালিত নালপিরান নাটকের জন্য আমি মনোনয়ন পেয়েছিলাম। এবার পেলাম চলচ্চিত্রের জন্য। রোমানা (ভালোবাসলেই ঘর বাঁধা যায় না)চলচ্চিত্রে কাজ করছি অল্প কিছুদিন হলো। এখন মনে হচ্ছে, আরও আগে থেকে চলচ্চিত্রে কাজ করা উচিত ছিল। আমি মনোনয়ন পেয়েছি, এটাই অনেক বড় পুরস্কার। খুব আনন্দ হচ্ছে।সেরা টিভি অভিনয়শিল্পী (পুরুষ)আসিফ (অপরিচিত)এটাই ছিল আমার প্রথম অভিনয়। তাই ভালো লাগার মাত্রাটা অনেক বেশি। এই কৃতিত্বের অংশীদার অপরিচিতর নির্মাতা অনিমেষ আইচও। প্রথম কাজের এই স্বীকৃতি আমাকে আরও ভালো কাজ করার প্রেরণা জোগাবে। আরমান পারভেজ মুরাদ (জোড়া শালিকের গল্প)অনুভূতি নিঃসন্দেহে ভালো। এত দিন ধরে অভিনয় করছি, মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কারে প্রথমবারের মতো মনোনয়ন পেলাম, সত্যিই ভালো লাগছে। শহীদুজ্জামান সেলিম (কাঁটা)শহীদুল জহিরের গল্প নিয়ে নাটকটি নির্মাণ করা হয়েছিল। এ নাটকে কাজ করার সময় আমার মনে হয়েছিল, নাটকটির জন্য আমি মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কারে মনোনয়ন পাব। মনোনয়ন পাওয়ার খবরটা শুনে খুব খুশি হয়েছি। সেরা টিভি অভিনয়শিল্পী (নারী)অপি করিম (অপরিচিত)মনোনয়ন পেয়েছি শুনে ভালো লাগছে। অনুষ্ঠানে থাকতে পারলে আরও ভালো লাগত। অনিমেষ, চুমকি আর পার্থকে ধন্যবাদ তাদের সহযোগিতার জন্য। আন্তরিকভাবে জুরি বোর্ডের কাছে আমি কৃতজ্ঞ।দীপান্বিতা হালদার (কাঁটা)খুবই ভালো লাগছে। এই মনোনয়ন প্রত্যাশার বাইরে ছিল। আমার পরিবারের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। কাঁটা নাটকের পরিচালককে ধন্যবাদ। তিনি আমার ওপর বিশ্বাস রেখেছিলেন। বন্যা মীর্জা (আমি শুধু একটি খুন করতে চেয়েছিলাম)মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কারের জন্য আমি এবার নিয়ে দ্বিতীয়বারের মতো মনোনয়ন পেলাম। ভালো একটি নাটকের জন্য এমন স্বীকৃতি খুবই আনন্দের সংবাদ। সেরা চলচ্চিত্রগহীনে শব্দ (ফরিদুর রেজা সাগর)পুরস্কার পাওয়া তো পরের কথা, মনোনয়ন পাওয়াটাই অনেক বড় কিছু। ইমপ্রেস টেলিফিল্মের একটি ছবি গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতায় আছে, অবশ্যই ভালো লাগছে। তবে আমি বলব, ডিজিটাল প্রযুক্তির ছবি আর ৩৫ মিমি প্রযুক্তির ছবিকে আলাদা পুরস্কার দেওয়া উচিত। রানওয়ে (ক্যাথরিন মাসুদ)সুখবরটা শুনে ভালো লাগছে। আমি সবার কাছে কৃতজ্ঞ। একটা ছবি তৈরির পেছনে অনেকের অংশগ্রহণ থাকে। এই কৃতিত্বটা আমার ছবির প্রত্যেক সদস্যের। অপেক্ষা (আবু সাইয়ীদ)এখন তো বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নানা ধরনের পুরস্কার দেওয়া হয়। সেসব থেকে ‘মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার’ অনেক সম্মানজনক অবস্থানে রয়েছে। সেখানে আমার ছবিটি মনোয়ন পেয়েছে, আমি আনন্দিত।সেরা পরিচালকআবু সাইয়ীদ (অপেক্ষা)দ্বিতীয়বারের মতো এই বিভাগে মনোনয়ন পেলাম। অবশ্যই ভালো লাগার একটা বিষয় আছে। আমি তো মনে করি, এখানে মনোনয়ন পাওয়াটাই অনেক বড় পুরস্কার। খালিদ মাহমুদ মিঠু (গহীনে শব্দ)ভীষণ ভালো লাগছে। বাংলাদেশে যতগুলো প্রতিযোগিতা হয়, তার মধ্যে ‘মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার’ খুবই গুরুত্বপূর্ণ এবং সম্মানজনক। সেখানে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এটা খুবই আনন্দের ও সম্মানের ব্যাপার। তারেক মাসুদ (রানওয়ে)সবাই যেভাবে ছবি মুক্তি দেয়, আমি তা থেকে একটু ব্যতিক্রম করেছি। মানে, উল্টো পথে যাত্রা করেছি। ঢাকার আগে অন্যান্য জেলায় সম্পূর্ণ নিজ উদ্যোগে ছবিটি প্রথম মুক্তি দিয়েছি। আমি বলব, এ ছবির জন্য যদি প্রদর্শক হিসেবে আমাকে পুরস্কার দেওয়া হয়, তাহলে বেশি খুশি হব। কারণ, এ কাজে আমি শতভাগ সফল।সেরা টিভি চিত্রনাট্যকারইফতেখার আহমেদ ফাহমি (সেলুলয়েড ম্যান)বিচারকেরা সময় নিয়ে আমার নাটক দেখেছেন—এটাই বিশাল সৌভাগ্য। আমি মনোনয়ন পেয়েছি শুনে আমার মা অনেক খুশি হবেন।অনিমেষ আইচ (কাঁটা)আমি এর আগে অনেকবার মনোনয়ন পেয়েছি। তবে আমার স্ত্রী দীপান্বিতা এবার পেয়েছে। এ জন্য আমি আরও বেশি খুশি।এন রাশেদ চৌধুরী (আমি শুধু একটি খুন করতে চেয়েছিলাম) নাটকটির চিত্রনাট্য করেছিলাম একটি ভালো কাজ করার জন্য। এনটিভিতে নাটকটি প্রচারিত হয়েছিল। চেষ্টা ছিল কাজটা ভালোভাবে করার। আর এ নাটকের জন্যই সেরা চিত্রনাট্যকারের মনোনয়ন পেয়েছি, এই খবর শুনে ভালো লাগছে।সেরা টিভি নির্দেশকঅনিমেষ আইচ (কাঁটা)নাটকটি শহীদুল জহিরের মতো একজন বড় লেখকের গল্প অবলম্বনে তৈরি। কাঁটা অসাধারণ একটি গল্প। আমি কাজটা নিজের শতভাগ চেষ্টা দিয়ে করতে পারিনি বলে লেখক শহীদুল জহিরের কাছে ক্ষমা চাইছি। এই মনোনয়ন আমি তাঁকে উৎসর্গ করছি। ইফতেখার আহমেদ ফাহমি (সেলুলয়েড ম্যান)আমি ধরে নিচ্ছি, মনোনয়ন পাওয়াটাই আমার জন্য বড় পুরস্কার। বাকি আল্লাহ ভরসা।এন রাশেদ চৌধুরী (আমি শুধু একটি খুন করতে চেয়েছিলাম) আমি আসলে শর্টফিল্ম ফোরামের সঙ্গে যুক্ত। চলচ্চিত্রের ওপর কাজ করেছি। তো, নাটক বানিয়েছি অনেক পরে। এই একটি নাটক বানিয়ে যে সেরা নির্দেশকের মনোনয়ন পাব, সেটা ভাবিনি।