সমালোচনা যখন ফেসবুকে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদ উপলক্ষে টানা কয়েক দিনের অনুষ্ঠান প্রচার করল দেশের টিভি চ্যানেলগুলো। সেগুলোর মান নিয়ে নানা ধরনের আলোচনা-সমালোচনা হচ্ছে চারদিকে। ইতিবাচক-নেতিবাচক সব ধরনের কথাই শোনা গেছে। তিনজন নির্মাতার ফেসবুকে স্ট্যাটাস নিয়ে কথা হয় তাদের সঙ্গে
.
.
অনিমেষ আইচ
অনিমেষ আইচ

ঈদের আগে আগে একটা স্ট্যাটাস দিয়েছিলেন নির্মাতা অনিমেষ আইচ। স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘প্রমোশনাল দেখে যতবার মুগ্ধ হয়ে নাটক দেখতে বসেছি ততবারই হতাশ হয়েছি। ইদানীং খেয়াল করছি, আমাদের নির্মাতাদের ভেতরে অনর্থক অলংকরণের প্রবণতা বেড়ে গেছে। গল্পের সঙ্গে কোনো সংযোগ নেই। অহেতুক ড্রোন শট, কালার কারেকশন, ফোকাস ডি ফোকাসের খেলা, ক্যামেরার অহেতুক নড়াচড়া নিয়ে উত্তেজনার আর সাম্প্রতিক যুক্ত হয়েছে গিমিকের নামে ক্রিকেটারদের দিয়ে অভিনয় করানো।’

স্ট্যাটাস ও ঈদের নাটক নিয়ে কথা হলো তাঁর সঙ্গে। বললেন, ‘ঈদের বেশ কিছু কাজ দেখেছি। কাজের সবদিক ঠিক আছে। অনেকে অনেকভাবে চেষ্টা করছেন। সুন্দর পোশাক পরাচ্ছেন। কিন্তু কঙ্কালটাই নেই। মানে গল্পটাই নেই। সবার ক্ষেত্রে না, এটা অনেকের ক্ষেত্রে ঘটেছে। আমার মনে হয়, এই দিকে একটু নজর দেওয়া খুব জরুরি।’

.
.
মাসুদ হাসান উজ্জ্বল
মাসুদ হাসান উজ্জ্বল

ঈদের তৃতীয় দিন স্ট্যাটাস দিয়েছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। তিনি শুরু করেছেন এভাবে, ‘আসন্ন পতনের তীব্র আভাস বোধ করি এই ঈদেই পাওয়া গেল। তিন দিন ধরে চেষ্টা করে ঈদের একটা অনুষ্ঠানও পেলাম না যেটা আগ্রহ নিয়ে দেখা যায়।’
দীর্ঘ স্ট্যাটাসটি শেষ করেছেন এভাবে, ‘যত্রতত্র মিডিওকাররা মিলে সিন্ডিকেট বানিয়ে দলে ভারী হয়ে সকল বাণিজ্য কুক্ষিগত করে রাখলে একটা সময় বাণিজ্যটাই আর টিকে থাকবে না।’

.
.
শরাফ আহমেদ
শরাফ আহমেদ

কথা প্রসঙ্গে বললেন, ‘দায়বদ্ধতাহীন বিনোদন চলছে এখন। আমি বলব, সবকিছুরই শেষ আছে। তাই এটারও শেষ হবে এবং পুরো মিডিয়া ঘুরে দাঁড়াবে। কিন্তু সেটা কবে নাগাদ ও কার হাত ধরে হবে, এটা বলতে পারছি না।’ঈদের আগের দিন নাটক নিয়ে স্ট্যাটাস দিয়েছেন নির্মাতা শরাফ আহমেদ জীবন। লিখেছেন, ‘টেলিভিশন নাটক বানাতে গিয়ে দয়া কইরা হিন্দি সিনেমা বানানোর ব্যর্থ চেষ্টা কইরেন না। একটু আধটু গল্প ধার করেন, ওই পর্যন্তই থাকুক। নিজের গল্পটা নিজের মতো কইরা বইলা ফালান বা বলা শুরু করেন।’ বললেন, ‘এখন যা হচ্ছে তাই বলেছি। নাটক বানাতে এসে অনেকে সিনেমা বানানো শুরু করেছেন। আগে এই পার্থক্যটা বোঝা দরকার।’