সমালোচনার মুখে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদ্ভট পোশাক-আশাকের জন্য সুনাম-বদনাম দুই-ই আছে পপতারকা লেডি গাগার। ফ্যাশন-সচেতন অনেকের কাছে তিনি রীতিমতো রোল-মডেল। আবার কেউ কেউ তাঁর পোশাক-আশাকের কড়া সমালোচনা করেন। এই যেমন জীবজন্তুর অধিকার আদায়ে সোচ্চার সংগঠন ‘পেটা’। সম্প্রতি লেডি গাগার ‘মাংসের পোশাক’ নিয়ে ভীষণ আপত্তি জানিয়েছে পেটা কর্তৃপক্ষ। জবাবে জনপ্রিয় এই পপতারকা তাঁর ব্যাখ্যা উপস্থাপন করেছেন। কিন্তু তাতে মোটেও সন্তুষ্ট হতে পারেনি কর্তৃপক্ষ। উল্টো তারা প্রচ্ছন্ন হুমকি দিয়ে বলেছে, এরপর এমন হলে লোকে তাঁর গান বয়কট করবে।সম্প্রতি এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে লেডি গাগা ‘মাংসের পোশাক’ পরে হাজির হয়েছিলেন। ওয়েবসাইট।