সমালোচিত মুগ্ধা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিউডে মুগ্ধা গডসের আগমন মধুর ভান্ডারকারের ফ্যাশন ছবির মাধ্যমে। প্রথম ছবিতে আলোচিত হতে না পারলেও এবার ঠিকই আলোচনায় এসেছেন মুগ্ধা। তবে অভিনয় দিয়ে নয়। ছবিতে নিজেকে বেশ খোলামেলাভাবে উপস্থাপন করার জন্য। মধুর ভান্ডারকারের পরবর্তী ছবি ‘হেল্প’-এ বেশ খোলামেলাভাবেই দর্শকদের সামনে হাজির হচ্ছেন মুগ্ধা। ‘হেল্প’ ছবিতে মুগ্ধা সাদা বিকিনি সাদা টপ পরে বেশ কিছু দৃশ্যে অংশ নিয়েছেন তিনি, যা এরই মধ্যে পরিবার এবং মিডিয়াতে বেশ সমালোচিত হয়েছে। তবে এ নিয়ে মুগ্ধার বিন্দুমাত্রও আক্ষেপ নেই। তাঁর মতে, ছবির প্রয়োজনেই তিনি এমন দৃশ্যে অভিনয় করেছেন। ছবিটিতে মুগ্ধার বিপরীতে আছেন ববি দেওল।উল্লেখ্য, মুগ্ধা গডস ২০০৪ সালের ফেমিনা মিস ইন্ডিয়ার রানার্সআপ নির্বাচিত হন।