সমিরার ‘লাল সংকেত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাল ফ্যাশনের পোশাক-আশাকের ঝলক দেখানোর সুযোগ এই ছবিতে থাকছে না, সেটা সমিরা রেড্ডি জানতেন আগেই। ব্যতিক্রমী একটি চরিত্রের গন্ধ পেয়েই তিনি রাজি হয়েছিলেন কাজটি করতে। কিন্তু জানতেন না মাওবাদী সমস্যার বিষয়টি। রেড অ্যালার্ট—দ্য ওয়ার উইদিন ছবির চিত্রনাট্য পড়ায় প্রায় পুরো একটা নতুন দুনিয়া খুলে গেছে সমিরা রেড্ডির সামনে।‘বছরখানেক আগেও নকশাল আন্দোলন নিয়ে কোনো ধারণাই ছিল না আমার। এখন কিছুটা বুঝতে পারছি। চিত্রনাট্যটা সত্যিই মনে দাগ কাটার মতো।’ বলেছেন সমিরা।অনন্ত মহাদেবন পরিচালিত রেড অ্যালার্ট মুক্তি পাবে ৯ জুলাই। ওয়েবসাইট।