সমুদ্রর যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমুদ্র ব্যান্ডের সদস্যরা
সমুদ্র ব্যান্ডের সদস্যরা

আলতাফ গান শুরু করেন সেই ছোটবেলায়। তবে শুরুটা কিন্তু পরিবারের কাছ থেকেই। প্রথম তাঁকে গান শিখিয়েছিলেন মেজ বোন। আলতাফ সমুদ্র ব্যান্ডের প্রধান। একা একা গাইতে গাইতেই হঠাৎ মনে হলো, একটি ব্যান্ড করলে কেমন হয়? সেই ভাবনা থেকেই সমুদ্র ব্যান্ডের যাত্রা শুরু। তবে এর আগে আলতাফের তিনটি একক অ্যালবাম এসেছে। জি-সিরিজ থেকে সর্বশেষ বেরিয়েছে পাশে থেকো অ্যালবামটি।
আলতাফ নয়, এবার সমুদ্র ব্যান্ডের কথা বলা যাক। ২০১৩ সালের জুন মাসে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় সমুদ্রর। শুরুতে সদস্য ছিলেন তিনজন। এখন সদস্যসংখ্যা ছয়। সমুদ্রর প্রথম অ্যালবাম স্বপ্নচুড়া (২০১৪)। এরপর টিভি, রেডিও আর ছোট-বড় নানা কনসার্টে গান করছে সমুদ্র।
সমুদ্র থেমে নেই, এগিয়ে চলেছে নিজস্ব গতিতে। কোথায় কখন গান গাইছে; তা নিয়ে মোটেও ভাবনা নেই সমুদ্রর প্রধান আলতাফের। তাঁর মতে, ‘রাস্তা কিংবা ঘর, একজন শিল্পীর উচিত গানের চর্চা করে যাওয়া। আর তাই যখন যেখানে সুযোগ পেয়েছি, সেখানেই গান করছি আমরা।’
এক নজরে জেনে নেওয়া যাক সমুদ্রর সদস্যদের কথা। আলতাফ (কণ্ঠ), জামান ও জিয়া (গিটার), হ্যারিস (বেস), পলাশ (ড্রামস) এবং ফিলিপস (পারকেশন)।
সমুদ্র এখন কী নিয়ে ব্যস্ত? আলতাফ জানান, সমুদ্র এখন নিয়মিত বিভিন্ন চ্যানেলে গান করছে। পাশাপাশি হচ্ছে নতুন অ্যালবামের কাজ।
আর ভবিষ্যৎ পরিকল্পনা? আলতাফ জানান, তাঁরা গান গেয়ে যেতে চান। ভবিষ্যতে সমুদ্র একটি প্রতিশ্রুতিশীল ব্যান্ড হবে, এমনটাই তাঁর আশা।