সমুদ্রসৈকতে 'আইসক্রিম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আইসক্রিম’ ছবির দৃশ্য
‘আইসক্রিম’ ছবির দৃশ্য

কুমিল্লা ও চট্টগ্রামের পর রেদওয়ান রনির নতুন ছবি ‘আইসক্রিম’ দেখানো হবে সমুদ্রসৈকতের শহর কক্সবাজারে। সিনেমা মুক্তির পর থেকে বিকল্প ব্যবস্থায় দেখানোর উদ্যোগ নিয়েছেন ছবির পরিচালক। এরই অংশ হিসেবে এবার বিকল্প পদ্ধতিতে দেখানো হবে কক্সবাজার। আগামীকাল শুক্র ও পরশু শনিবার কলাতলীর বিচ-স‍ংলগ্ন হোটেল হোয়াইটঅর্কিডে চলবে এই প্রদর্শনী। 

ছবির পরিচালক রেদওয়ান রনি বলেন, ‘আমরা বিভিন্ন জায়গায় প্রদশর্নীর উদ্যোগ নিয়েছি। এতে ব্যাপক সাড়াও পাচ্ছি। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে দর্শক টিকিট কেটে ছবিটি উপভোগ করছেন।’
রেদওয়ান রনি বলেন, কক্সবাজারের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। তবে শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখানোর পর ১৫০ টাকায় ছবিটি উপভোগ করতে পারবেন। শোর সময় সূচি: ২০ মে বেলা তিনটা, বিকেল সাড়ে পাঁচটা ও রাত আটটা এবং পরদিন ২১ মে দুপুর ১২টা, বেলা আড়াইটা, বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাড়ে সাতটা।
ছবির পরিচালক চট্টগ্রাম থেকে বলেন, চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটের প্রদর্শনীর সময় আরও দুদিন বাড়ানো হয়েছে। আগামীকাল ও তার পরের দিন একই সময়ে প্রদর্শিত হবে ‘আইসক্রিম’।
এই ছবিতে অভিনয় করেছেন নবাগত উদয়, রাজ, তুষি, ওমর সানী, দিতি ও এ টি এম শামসুজ্জামানসহ আরও অনেকে।