সম্পত্তি ভাগাভাগি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘদিনের দাম্পত্যজীবনের ইতি টেনেছেন আর্নল্ড শোয়ার্জনেগার ও মারিয়া শ্রিভার। ধারণা করা হচ্ছে, হলিউডের এই সাবেক তারকা দম্পতির তালাক বাবদ মোটমাট পণ দাঁড়িয়েছে ৪০০ মিলিয়ন ডলারে! শোয়ার্জনেগার-শ্রিভার দুজনেই বাস করতেন ক্যালিফোর্নিয়ায়। নিয়মানুযায়ী এখানকার কোনো দম্পতি আলাদা হলে, তাঁদের সম্পত্তি নির্দিষ্ট কয়েকটি নীতি অনুসারে ভাগাভাগি হয়। দম্পতির মধ্যে যদি কোনো পূর্ব চুক্তি না হয়ে থাকে, তাহলে সম্পত্তি দুজনকেই সমান ভাগে ভাগ করে দেওয়ার নিয়ম। তবে চুক্তি করা থাকলে চুক্তি অনুযায়ী ভাগাভাগি হয়। এখন দেখার বিষয়, শোয়ার্জনেগার-শ্রিভারের ৪০০ মিলিয়ন ডলার কীভাবে ভাগাভাগি হয়! ওয়েবসাইট।