সম্পর্কের টানাপোড়েনে মিরান্ডা-অরলান্ডো ব্লুম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তবে কি দুই বছরের সাজানো সংসারের ইতি টানতে যাচ্ছেন অস্ট্রেলিয়ান সুপার মডেল মিরান্ডা কার ও ব্রিটিশ অভিনেতা অরলান্ডো ব্লুম! সম্প্রতি এ তারকা দম্পতির কারও আঙুলেই বিয়ের আংটি দেখা না যাওয়ায় এমন খবর প্রকাশ করেছে যুক্তরাজ্যের দ্য সান।গত সপ্তাহে মিরান্ডাকে বিয়ের আংটি ছাড়াই নিউইয়র্কে ঘুরে বেড়াতে দেখা গেছে। অন্যদিকে তাঁর স্বামী অরলান্ডো ব্লুমও ক্যামেরাবন্দী হয়েছেন আঙুলে বিয়ের আংটি না পরা অবস্থায়। এ জুটির কাছের একজন বন্ধু জানিয়েছেন, ‘সম্ভবত তাঁদের সম্পর্কে টানাপোড়েন চলছে। তাঁরা দুজনই বিয়ের আংটি আঙুল থেকে খুলে ফেলেছেন।’অবশ্য বিষয়টিকে পুরোপুরি অস্বীকার করেছেন মিরান্ডার ম্যানেজার। তিনি দাবি করেছেন, ‘এ খবরে বিন্দুমাত্র সত্যও নেই। এটাকে খবর না বলে গল্প বলাই সমীচীন হবে।’উল্লেখ্য, ২০০৭ সালে মিরান্ডার সঙ্গে প্রণয়ে জড়ান অরলান্ডো। ২০১০ সালের জানুয়ারিতে বিয়ে করেন তাঁরা। পরের বছর একমাত্র ছেলে ফ্লিনের জন্ম দেন মিরান্ডা।